1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার নামে চাঁদাবাজি অভিযোগ।

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বিএনপি নেতা মইফুল ইসলাম এর বিরুদ্ধে বিগত সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী বিগত ফ্যসিস আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় বিভিন্ন চাঁদাবাজি ও মাদক মামলার সাথে জড়িত বলে জানা যায়। নগরী তেরখাদিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ওরফে ইয়াবা রাসেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিএনপি নেতা মইফুলের। রাসেল বর্তমানে কারাগারে থাকলেও তার অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণে রয়েছেন বর্তমান বিএনপি নেতা মইফুল ইসলাম।

বিগত সরকার পরিবর্তনের সাথে সাথে অবৈধ টাকা দিয়ে নিজেকে ১৪ নং ওয়ার্ড পশ্চিম বিএনপি’র সভাপতি পদ নিয়ে আরো বেপরোয়া মাদক ব্যবসার সম্রাজ্য গড়ে তুলেছেন এই মইফুল ইসলাম প্রতিবাদ করলেই চাঁদাবাজি সহ-মামলা দিয়ে মানুষকে হয়রানি তার মূল লক্ষ্য বলে জানাই এলাকাবাসী।

অভিযুক্ত যুবদল নেতা মোফাজ্জল বলেন, মইফুল ইয়াবা বিক্রি করেন। এলাকার পরিবেশ তিনি নষ্ট করছেন। তাই তাঁকে শুধু মাদক কারবার ছাড়তে বলা হয়েছে। চাঁদা দাবি করা হয়নি। মাদক কারবার ছাড়তে বলার কারণে তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন।

মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, ‘বিএনপি নেতা মইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ নানা অভিযোগ রয়েছে। মোফাজ্জলের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ আনা হচ্ছে, সেটি ভিত্তিহীন।’

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন,
মাদকের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park