1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী শহরের ব্যস্ত সোনাদিঘীর মোড়ে দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দোকান দখল নিয়ে কথা কাটাকাটির খবর সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে হামলার শিকার হলেন দৈনিক উপচার ও সংবাদ ২৪ ঘন্টা–এর স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ। শুধু মারধরই নয়, হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাতের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন অভিযুক্ত বাবলা সাহা।

বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তন্ময় দেবনাথ জানান, সাহেববাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সোনাদিঘীর মোড়ে পৌঁছে দেখেন দোকান দখল নিয়ে কয়েকজনের তর্ক চলছে। পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবলা সাহাকে ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রথমে পরিচয় চান তিনি।

নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরপরই বাবলা সাহা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং অতর্কিতভাবে কিল-ঘুষি ও লাথি মারেন। এরপর হাতে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করার জন্য ধেয়ে আসেন। প্রাণ বাঁচাতে দৌড়ে সরে যান তন্ময় দেবনাথ।

অভিযুক্ত যাওয়ার সময় হুমকি দিয়ে বলেন— “২৪ ঘণ্টার মধ্যে তোকে রাজশাহী থেকে উধাও করে দিব, সামনে পেলে গুলি করে মেরে ফেলব।”

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ওমর আলী ও মো. শাহীনসহ স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

বুধবার রাত ১০ ঘটিকায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক তন্ময় দেবনাথ।

এই বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমদ জানিয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে বোয়ালিয়া পশ্চিম জোনের ডিসি উপস্থিত থেকে ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park