1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

রাজশাহীতে ট্রায়ালের নামে ট্রাক কৌশলে নিয়ে গিয়ে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

তন্ময় দেবনাথ রাজশাহী

রাজশাহীতে ট্রায়ালের নামে একটি ট্রাক কৌশলে নিয়ে গিয়ে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরীর অলকার মোড়ে অবস্থিত সংবাদ চব্বিশ ঘন্টার অফিসিয়াল ভবনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জসিমউদদীন পাপ্পু।

লিখিত বক্তব্য তিনি জানান, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে টাটা ১১০৯ মডেলের একটি ট্রাক ট্রায়ালের কথা বলে কৌশলে পালিয়ে যায় নগরীর টুলটুলি পাড়া হাড়ুপুর এলাকার মোঃ ইউসুফ আলির ছেলে মোঃ ইসা। দীর্ঘ সময়েও ট্রাকটি ফিরিয়ে না দেওয়ায় সন্দেহ হলে ট্রাক মালিক মোঃ জসিম ও তার বাবা মোঃ লুথফার রহমান মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকের অবস্থান শনাক্ত করেন। পরে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আমিন পাম্পের কাছে ট্রাকসহ চালককে আটক করেন তারা। এসময় ট্রাক থেকে ১ হাজার ৫০ কেজি গম উদ্ধার করা হয়। এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন লুথফার রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, ইসা ট্রাক ট্রায়ালের নামে নিয়ে গিয়ে আর ফেরত দেননি। সাত দিন পর ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকটি খুঁজে পায় মালিকপক্ষ। জানা যায়,ঢাকার একটি ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ১৫ হাজার ৬১০ কেজি গমের চালান নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ট্রাকটি রওনা হয়,যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে গমের একটি অংশ (১ হাজার ৫০ কেজি) উদ্ধার করা হলেও বাকি গম সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় যুবদল নেতা ফরিদুল ইসলাম ও সাহেব আলির উপস্থিতিতে ট্রাকে থাকা গমের একটি অংশ ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয় এবং মোট ৭ লাখ ৫০ হাজার টাকা সাহেব আলির মাধ্যমে ট্রান্সপোর্ট এজেন্সিকে পরিশোধ করা হয়। এসময় সাহেব আলি ও ইসার বাবা ইউসুফ আলি বাড়ি বিক্রি করে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং উভয় পক্ষের স্বাক্ষরে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। বিষয়টি নিয়ে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় এবং হুমকি পাওয়ার কারণে অবশেষে কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ করা হয়। অভিযোগ করা হলে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। লুৎফর রহমান কোর্টের আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। চলতি বছরের ২৭ নভেম্বর স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে ইশার পরিবার ও স্থানীয় নেতা সাহেব আলী আপস মীমাংসার নামে ট্রাক ফিরিয়ে দেওয়ার কথা বললে আবারো প্রতারণা করেন। ইতোমধ্যে সাহেব এবং এশার নামে কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও কাশিয়াডাঙ্গা থানার পুলিশ তাদের গ্রেফতার না করে বরং মীমাংসার জন্য চাপ দেওয়ার তীব্র নিন্দা জানান তারা। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ন্যায় বিচার দাবিসহ জীবনের নিরাপত্তার দাবি করেছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park