1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকদল নেতা শেখ মতিয়ার রহমানের শুভেচ্ছা বার্তা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

যশোর অভয়নগর উপজেলার প্রতিনিধিঃ আল মামুন গাজী

আসছে আগামী ২৭ অক্টোবর (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী যুবদলের সকল নেতা–কর্মী ও সমর্থকদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অভয়নগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সদস্য ও সাবেক ০৪নং পায়রা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জনাব মোঃ শেখ মতিয়ার রহমান।

আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে রাজনীতির মুলধারায় এনে নেতৃত্ব বিকশিত করা। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, “এই সংগঠন শুধু রাজপথেই নয়, বরং দেশের প্রতিটি সংকটে, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে যুবসমাজকে সংগঠিত করেছে। জাতির এই কঠিন সময়ে আমাদের অঙ্গীকার হোক—
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক ও তরুণদের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মাঝে তুলে ধরা।”

মোঃ শেখ মতিয়ার রহমান আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এ জন্য রাজপথে থেকে জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বুঝাতে হবে বিএনপি ও তারেক রহমানের আগামী দিনের পরিকল্পনা।

তিনি দলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“ঐক্যবদ্ধভাবে দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

শেষে তিনি বলেন,
“এই হোক জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ— গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অঙ্গীকারবদ্ধ।”

🌾
শুভেচ্ছান্তে :
মোঃ শেখ মতিয়ার রহমান
সাবেক সদস্য সচিব, ০৪নং পায়রা ইউনিয়ন
আহ্বায়ক সদস্য, অভয়নগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park