1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

মোল্লাহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন।

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পঠিত

রায়হান শেখ
মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি।

দীর্ঘ ১৭ বছর পরে মোল্লাহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামী ১৬ জুলাই উপজেলা বিএনপির দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজে জাঁকজমকপূর্ণ ও অনারম্বর অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হতে যাচ্ছে দ্বি- বার্ষিক সম্মেলন। পুরো এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। পোষ্টারে,পোষ্টারে পুরা মোল্লাহাট ছেয়ে গেছে।নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। প্রার্থিগন ভোটারদের দ্বারে দ্বার গিয়ে ভোট চাইছেন। ৪৬৯ জন কাউন্সিলরদের ভোটদানের অংশগ্রহণের মাধ্যমে যোগ্য ও সঠিক নেতৃত্ব বাছাই হবে।

সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে পুরো আয়োজন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দীর্ঘদিন পর সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্বে সূচনা হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীগণ। কে হবেন আগামী দিনের মোল্লাহাট উপজেলা বিএনপি কান্ডারী? এ নিয়ে ভোটারদের মধ্য চলছে চুলচেরা বিশ্লেষণ ।

সভাপতি পদপ্রার্থী হিসেবে চৌধুরী সেলিম আহমেদ ও শেখ হাফিজুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও মোঃ হারুন আল রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে শেখ ইকবাল হোসেন, মোঃ মফিজ শরীফ, মোঃ রফিকুল আলম তাওহীদ শিকদার, মুন্সি আরিফুল হক, মোঃ রাজিব সরদার, এম এম বিপ্লব ও ওসিকার রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মোল্লাহাট উপজেলা বিএনপির দিবার্ষিক সম্মেলনে কাউন্সিলররা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। ভোটের মাধ্যমে নির্ধারিত হবে নেতৃত্ব কার হাতে থাকবে। এর মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। যোগ্য ও সঠিক নেতৃত্বই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন সহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park