1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মোল্লাহাটে অঙ্গ প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন হোসেন সিকদার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে অঙ্গ প্রতারণার শিকার হয়ে হোসেন সিকদার নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুসফুসের অস্ত্রোপচারের নাম করে প্রতারণার মাধ্যমে হোসেন সিকদারের শরীর থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার স্ত্রী, চাচাতো ভাই শরিফুল ও খালু-শ্বশুর রফিকের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, রফিক ঢাকার বিভিন্ন ক্লিনিকে রোগী নিয়ে দালালি করেন এবং একটি অঙ্গ-প্রত্যঙ্গ পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। তার প্রলোভন ও প্রতারণার ফাঁদে পড়ে হোসেন সিকদার সর্বনাশের শিকার হন।

ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি ও অর্থের প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও এলাকাবাসীর দাবি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

২৭ আগস্ট (বুধবার) মৃতের বাড়ি গিয়ে নিহতের মা, বোন ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এই প্রতিবেদক ও স্থানীয় সাংবাদিক মাহফুজুর রহমান চৌধুরী। তবে সংবাদ সংগ্রহের সময় মৃতের স্বজনদের বাধার সম্মুখীন হতে হয় এবং প্রাণভয়ে দ্রুত স্থান ত্যাগ করতে হয়।

মৃতের মা অসহায় কণ্ঠে জানান, প্রভাবশালীদের ভয়ে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি আরও বলেন, ময়না তদন্ত করলে তার মৃত পুত্র কষ্ট পাবে—এ আশঙ্কায় তিনি ময়না তদন্তে সম্মতি দেননি। নিহতের স্ত্রী অসুস্থ থাকায় কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এলাকাজুড়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ এটিকে স্বাভাবিক মৃত্যু মনে করলেও অনেকের ধারণা, এটি হত্যাকাণ্ড। সঠিক কারণ উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park