1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

মেলান্দহে কালোবাজারী সার বিক্রি, ডিলার প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৩৮ বার পঠিত

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে মেলান্দহে অন্য এলাকায় সার বিক্রির অভিযোগে মেসার্স কৃষিমন্ত্র মেশিনারীজ প্রো: আলহাজ্ব আবু সাঈদ মিয়ার প্রতিনিধি ওয়াদুদ সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে ভালুকা সার ডিলার মেসার্স কৃষিমন্ত্র মেশিনারীজের স্বত্বাধিকারী আলহাজ্ব আবু সাঈদ মিয়ার বিরুদ্ধে ৩০ বস্তা ইউরিয়া ও ৩৪ বস্তা ডিএপি সার কালোবাজারে বিক্রির অভিযোগ উঠে।

পরে বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park