1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মেরিগোল্ড হাই স্কুল এন্ড কলেজে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয় পিঠা উৎসব ও কাবাডি খেলা।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত মেরিগোল্ড হাই স্কুল এন্ড কলেজে আয়োজন করা হয় পিঠা উৎসব ও ঐতিহ্যবাহী কাবাডি খেলা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিভিন্ন ধরনের দেশীয় পিঠার স্টলে ভিড় করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। একই সঙ্গে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার জনপ্রিয় খেলা কাবাডি, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। খেলাকে ঘিরে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরাও জানান, বইয়ের পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন তাদের সংস্কৃতি জানতে ও মানসিক বিকাশে সহায়ক।
দিনব্যাপী এই আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও স্মরণীয় অভিজ্ঞতার ছাপ দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park