1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাধবপুরে তেলবাহী লরির পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার নারাইনপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে একটি খালি তেলবাহী লরি দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে লরিটির পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা সুপারভাইজার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুপারভাইজারের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park