1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাধবপুরে গাঁজা ও ইয়াবা ব্যাবসী গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক সম্রাট আকবরকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলী আকবর মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত দেলোয়ার মিয়ার ছেলে

শনিবার (১৮ অক্টোবর) রাতে মাধবপুর থানার এসআই মো. শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় মাদক সম্রাট আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবর তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী, তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা আছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park