1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাদারগঞ্জে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২জুলাই) বিকালে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটি সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন
গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশর অংশ হিসাবে মাদারগঞ্জে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
 
বিক্ষোভকারীরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড রোধে সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park