1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাদারগঞ্জে তিন দিনব্যাপী মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন।

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের মাদারগঞ্জে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ সম্পন্ন।
আজ শনিবার (০১ নভেম্বর ২০২৫ খ্রি:) বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)” প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারীর প্রশিক্ষণ মাদারগঞ্জ, জামালপুরে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর, ২০২৫) শুরু হওয়া এই প্রশিক্ষণের উদবোধনী উনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ এবং সভাপতিত্ব করেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোঃ আশাদুল আলম। তিন দিনব্যাপী এই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শাকিলা ফারুক, মহাপরিচালক, বিএলআরআই, সাভার, ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজিয়া খাতুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই, সাভার, ঢাকা, মোঃ ছানোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জামালপুর, ডাঃ এ টি এম হাবিবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার, জামালপুর এবং ডাঃ রিজভী আহম্মেদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাদারগঞ্জ । উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ড. গৌতম কুমার দেব, প্রকল্প পরিচালক, মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, বিএলআরআই, সাভার, ঢাকা। ৫০ জন সুফলভোগী মহিষ খামারী এতে অংশ গ্রহণ করেছেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষনের মাধ্যমে মাদারগঞ্জ উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে খামারে মহিষ লালন পালন, মহিষের জাত সনাক্তকরণ, মহিষের প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের খাদ্য ব্যাবস্থাপনা, হাতে কলমে সাইলেজ, হে এবং ইউএমএস প্রযুক্তির ব্যবহার, গর্ববতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমি মুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করনীয় সম্পর্কে ধারনা লাভ করেন।
বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কের দায়িত্বে ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প, বিএলআরআই, সাভার, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা উত্তম কুমার বালা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park