1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাছ চুরির প্রতিশোধে মৎস্য চাষীকে খামারে হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসা।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) ফজরের নামাজের পর এক মৎস্য চাষী কামরুজ্জামান (৫০)-এর ওপর মাছ চুরির প্রতিশোধে হামলা চালানো হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং ঢাকার একটি হাসপাতালে অপারেশনের পরও শঙ্কামুক্ত নন।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে শুক্রবার ভোরে এক মৎস্য চাষীকে খামারের পাড়ে হামলা করে গুরুতর আহত করা হয়। আহত ব্যক্তি কামরুজ্জামান (৫০)। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ঘটে ফজরের নামাজের ঠিক পরে।
আহত কামরুজ্জামানের সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল হাদী ঢালী নামে এক স্থানীয় ব্যক্তির। সূত্র মতে, প্রায় দেড়-দুই মাস আগে হাদী ঢালী কামরুজ্জামানের মাছের খামার থেকে মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তখন তাকে কিছু উপদেশ ও শাসন দিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই শুক্রবার ভোরে হাদী ঢালী কামরুজ্জামানের খামারের পাশে ওঁত পেতে বসে থাকেন।
কামরুজ্জামান খামারের ঘরে ফজরের নামাজ আদায় করে জেলেদের মাছ ধরা দেখতে বের হন। এ সময় হাদী ঢালী অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। মৃত্যু নিশ্চিত ভেবে হাদী ঢালী ঘটনাস্থল থেকে পালান।
পরে খামারে মাছ ধরতে আসা জেলেরা কামরুজ্জামানকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভালুকা থেকে ময়মনসিংহ এবং পরে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত আটটার দিকে তার মাথার অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসকদের মতে, তিনি এখনও শঙ্কামুক্ত নন।
এদিকে, হাদী ঢালী হামলার পর বাড়ি ফেরার পথে মেদিলা বাজারের মসজিদের দক্ষিণ পাশে তাইজ উদ্দিনের দোকানের সামনে রক্তমাখা অবস্থায় পড়ে যান। এ সময় স্থানীয় বাসিন্দা মনু ঢালী ঘটনাটি প্রত্যক্ষ করেন। এ ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত হাদী ঢালীকে গ্রেফতার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় মাছ চুরির ঘটনা বাড়ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
কামরুজ্জামানের পরিবার ও স্থানীয় মানুষ দ্রুত অপরাধীকে গ্রেফতার ও শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park