1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাগুরার শ্রীপুরে নদীর কুলে নির্জন স্থানে শিশু ধর্ষণের চেষ্টা: টাকা খেয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ স্থানীয় মাতুবরদের বিরুদ্ধে!

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

বি.এম. সাদ্দাম হোসেন
স্টাফ রিপোর্টারঃ

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড টুপিপাড়া গ্রামে ঘটেছে এই ঘটনাটি।
ধর্ষণের চেষ্টাকারীর নাম শুকদেব। সে তিন সন্তানের জনক। ঘরে তার স্ত্রীও রয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল সকালে। এ সময় শিশুটিকে প্রলোভন দেখিয়ে নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে শুকদেব তার পরনের কাপড় খোলার চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করে কান্নাকাটি শুরু করলে শুকদেব পালিয়ে যায়।

পরে পাড়া প্রতিবেশী নারীরা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে এনে জিজ্ঞেসাবাদ করলে সে শুকদেব এর অপকর্মের কথা অকপটে স্বীকার করে।

এ বিষয়ে এলাকার মাতুব্বর
হাফিজার বিশ্বাস, সাত্তার কাজী ও হিন্দু সমাজের পক্ষ থেকে সুজন, (শুক দেবের আপন ভাগ্নে) এবং চিন্তাধাম (পাট ব্যবসায়ী) ও ঠাকুর দাস মিলে বিষয়টা ধামাচাপা দিয়েছেন বলে এলাকাবাসী জানান।

শিশুটি ভিডিও সাক্ষাৎকারে এই ঘটনার বর্ণনা করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা জানান,এমন কোন লিখিত অভিযোগ তারা পাননি। শিশুটির পরিবার অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এলাকাবাসী দুঃচরিত্র শুক দেবের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী তুলেছেন।
এলাকাবাসীর দাবি এই সব সমাজের কুলাঙ্গার দের শাস্তি দেওয়া হোক,তাহলে আর অঘঠন ঘটবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park