
জুলহাজ খাঁন জেলা প্রতিনিধি নওগাঁ:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মুশাররফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক। উপস্থিত ছিলেন ইমরুল কায়েস (সাজু) সহ-সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখা উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ,সমাজসেবা অফিসার রেজানুল হক সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব এস.এম. মাঝহারুল আলম।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং দেশের উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরা হয়।