1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মনিরুল হক চৌধুরীকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি :-

কুমিল্লা-৬ (সদর) আসনের জাতীয়তাবাদী আদর্শের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছেন।

সম্প্রতি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব মনিরুল হক চৌধুরী–এর একটি ঘরোয়া অনুষ্ঠানের বক্তব্য বিকৃত করে অসত্যভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল হীন চেষ্টায় লিপ্ত হয়েছে। তাঁরা বলেন, “যারা এই অসত্য বক্তব্যকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তাদের জানা উচিত—আরও শতবার জন্ম নিলেও একজন মনিরুল হক চৌধুরী হওয়া সম্ভব নয়।”

বিবৃতিতে আরও বলা হয়, মনিরুল হক চৌধুরীর সঙ্গে এই এলাকার লাখো মানুষের আবেগ ও অনুভূতি জড়িত। তাঁর ইজ্জত, সম্মান ও ত্যাগের প্রতি হীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা আহ্বান জানান, “মৌচাকে দংশন নয়, মধু আহরণের চেষ্টা করুন—সুস্থধারার রাজনীতিতে ফিরে আসুন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park