1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটে উপজেলার সিটাল এলাকা থেকে তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, এসআই মো. রফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিটাল এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন: মো. শাহজামাল (৪৫), পিতা: মৃত রমজান আলী, সাং: সিটাল, এবং মো. কামরুল হাসান (২৫), পিতা: মৃত বাবুল মিয়া, সাং: আউলিয়ারচালা, উভয় থানা: ভালুকা, জেলা: ময়মনসিংহ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৬.৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১৯,৫০০ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা (মামলা নং- ১৮, তারিখ-১০/০৯/২০২৫, ধারা-৩৬(১) সারণির ১০(ক)) দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park