1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় মেশিনচাপা পড়ে শ্রমিকের মৃত্যু।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ভালুকা: ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট সিরামিক কারখানায় মেশিনচাপা পড়ে মামুন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন গফরগাঁও উপজেলার দুবাসিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বিকেলে কারখানায় একটি গাড়ি থেকে মেশিন নামানোর সময় সেটি পড়ে গেলে মামুন তার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park