1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সজিব আহমেদ,
ভালুকা (ময়মনসিংহ)

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার— এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নই হলো দেশের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। বর্তমান প্রেক্ষাপটে নারীদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ বলেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। বিশেষ করে নারীর আইনি নিরাপত্তা এবং সম্পত্তিতে অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়, মাঠ পর্যায়ে নারী অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও আইনি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park