1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় গৃহবধূর মৃত্যু: গর্ভপাতের ঔষধ খাওয়ানোর অভিযোগে স্বামী-শাশুড়ি আটক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহের ভালুকা উপজেলার পানিহাদি গ্রামে গর্ভপাতের ঔষধ খাওয়ানোর পর অতিরিক্ত রক্তক্ষরণে সুমি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে; এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গর্ভপাতের ঔষধ খাওয়ানোর পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম সুমি আক্তার (২৫)। এ ঘটনায় নিহতের স্বামী সিয়াম ও শাশুড়ি খাদিজা খাতুনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটে পানিহাদি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় সুমিকে কৌশলে গর্ভপাতের ঔষধ খাওয়ান তার শাশুড়ি খাদিজা খাতুন। এরপর সুমি অসুস্থ হয়ে পড়লে স্বামী সিয়াম, শাশুড়ি খাদিজা ও ননাশের জামাই শাহীন তাকে ভালুকা সরকারি হাসপাতালের ইউসিসি ভবনে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ডিএনসি (ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ) করার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

তবে পরিবার তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে ফিরিয়ে আনে। পরদিন রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ২টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে সুমি আক্তারের মৃত্যু হয়।

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী সিয়াম ও শাশুড়ি খাদিজাকে আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park