1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় গাঁজা ও হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫ । বৃহস্পতিবার

ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে ভালুকা ইউনিয়নের খালপাড় এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন ভালুকা পৌরসভার পূর্ব ভালুকার মোঃ ইব্রাহীম খলিল ওরফে রুবেল আহাম্মেদ (৩২) এবং উপজেলার মামারিশপুরের মোঃ সিকান্দার মৃধা (২৬)।

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে একটি দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে খালপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।

আটককৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৪৬) দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park