1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
৭ নভেম্বর ২০২৫, শুক্রবার

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন হয়েছে। স্থানীয় ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় ৬শ’রও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের ভালুকা উপজেলা শাখার চেয়ারম্যান নাজমুল হাসান ও ভাইস চেয়ারম্যান সাব্বির আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল আহান। প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আরেক উপদেষ্টা শাহাজালাল।

পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রাসেল মাহমুদ ও বদিউজ্জামান। এ ছাড়া শিক্ষানুরাগী সাইফুল্লাহ পাঠান ফজলু, শহিদুর রহমান শাহিন, চিকিৎসক ডা. আবুল কাশেমসহ স্থানীয় বিশিষ্টজনেরা পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী জেলা পর্যায়ে তিনজন মেধাভিত্তিক পুরস্কার পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park