1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ভালুকায় উঠানে খেলার সময় শিশুকে কুকুরের কামড়ে মারাত্মক জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

সজিব আহমেদ
, ভালুকা (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বাড়ির উঠানে খেলার সময় চার বছরের এক শিশু বেওয়ারিশ কুকুরের হিংস্র আক্রমণে মারাত্মকভাবে আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের জ্ঞানের মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কুকুরের কামড়ে গুরুতর জখম হওয়া শিশুটির নাম সাবা (৪)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক চারটার দিকে শিশু সাবা নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ একটি ক্ষিপ্ত বেওয়ারিশ কুকুর উঠানে ঢুকে শিশুটির ওপর হামলা চালায়। কুকুরটি তার শরীরের বিভিন্ন স্থানে কামড়ে ও আঁচড়ে রক্তাক্ত জখম করে। শিশুটির আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

ঘটনার পরপরই স্বজনরা রক্তাক্ত অবস্থায় সাবাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে ক্ষত গুরুতর হওয়ায় এবং শরীরের একাধিক স্থানে গভীর জখম থাকায় উন্নত ও দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন চিকিৎসকেরা। বর্তমানে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে লোকালয়ে বেওয়ারিশ কুকুরের আক্রমণ ও এমন ভয়াবহ ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সময়ে জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের টিকাদান কার্যক্রম বৃদ্ধি অথবা উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাটি বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park