1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের পাঁচ দিন পর বৃদ্ধের দেহাবশেষ উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: রোমন হায়দার (নাসিরনগর) ব্রাহ্মনবাড়িয়া।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের পশ্চিম পাশের ফসলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিন্নত আলী গত রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ। পরে আশেপাশে, মাইকিং, আত্মীয়স্বজনদের বাড়িসহ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে খুঁজাখুঁজি করে পরিবারের লোকজন। নিখোঁজের ৫ দিন পর আজ সকালে তার দেহাবশেষ নিজ জমি থেকে উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। নিহতের একমাত্র ছেলে জুয়েল বলেন, আমি আজ সকালে আমাদের ফসলি জমিতে ঔষধ দিতে যাই, একটি জমিতে ঔষধ দেওয়া শেষ হলে পরবর্তী আরেকটা জমিতে ঔষধ দেওয়ার সময় দেখি জমিতে কঙ্কাল এবং হাড্ডি পড়ে আছে। কাছে গিয়ে বাবার পড়নের লুঙ্গি দেখে আমি শনাক্ত করি এটা আমার হারিয়ে যাওয়া বাবার দেহাবশেষ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, গত (২১ সেপ্টেম্বর) মিন্নত আলী নিখোঁজ হয়। নিখোঁজের পর তার পরিবার থেকে মিসিং ডাইরি করে। নিখোঁজের ৫ দিন পর আজ সকালে আমরা খবর পেয়ে এসে মিন্নত আলী দেহাবশেষ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park