1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে ফতেপুর গ্রামের প্রবাসীদের আয়োজনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি মোহাম্মদ রোমন হায়দার।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার ফতেপুর গ্রামের প্রবাসীদের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মফিজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট রফিক সিকদার।

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে। তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের মূর্ত প্রতীক।

রফিক সিকদার আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য ত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এসময় তিনি খালেদা জিয়া এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতানা রাজিয়া ময়না।
এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন- ফতেপুরের সাবেক ইউপি সদস্য অরুন মিয়া, বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম, সমাজসেবক আবুল হাসেম, সংযুক্ত আরব আমিরাত শাখার শ্রমিক দলের সদস্য সেলিম মিয়া, বিএনপির প্রবাসী নেতা রাসেল সরকার, ব্যবসায়ী মনির হোসেন, তুর্কি প্রবাসী মোহাম্মদ মাইনুদ্দিন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম সরকার, গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী আবদুল আওয়াল।
আলোচনা শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park