1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনাসভার মধ্যদিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীতে “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনাসভার মধ্যদিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত।

২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় জেলা প্রানি সম্পদ দপ্তর কার্যালয়ের সামনে থেকে জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রানি সম্পদ দপ্তর কার্যালয়ের সামনে এসে র‍্যালী শেষ হয়।

র‍্যালী শেষে জেলা প্রানি সম্পদ দপ্তর কার্যালয়ে আলোচনা সভায় দিবসের প্রতিপাদ্য এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনা সৃষ্টিতে সভায় বক্তব্য রাখেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, দশমিনা উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা সুবেন্দু সরকার, রাঙ্গাবালী উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাহজাহান আলী, লাইভস্টক ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ খাইরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন রেনাটা পিএলসি মোঃ আলমগীর হোসেন,ফার্মাসিটিক্যাল শরিফুল ইসলাম, মাদাীবুনিয়া ইউনিয়ন এলএসপি জাহাঙ্গীর হোসাইন, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় দপ্তরের অন্যান্য কর্মকর্তা, খামারী, ঔষধ ব্যাবসায়ী, খাদ্য বিক্রেতা, ঔষধ কোম্পানীর প্রতিনিধি, লাইভস্টক এসিসটেন্ট, লাইভস্টক সার্ভিস প্রোভাইডারগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রানি সম্পদ কর্মকর্তা বলেন, বিশ্বে বছরে জলাতঙ্ক রোগে ৫৯ হাজার লোক মারা যায়। শতকরা ৯৯ ভাগ জলাতঙ্কের উৎস কুকুর। ওয়ান হেলথ এর অ্যাপ্রোচে কুকুরকে টিকা প্রদানের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে রোগটি নির্মূল করতে আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park