1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েও অর্থের সংকটে ভর্তির শঙ্কায় দিন কাটাছে মারুফা আক্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ ওয়ালীউল্লাহ হাসান
ষ্টাফ রিপোর্টার জয়পুরহাট

‎বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি অনিশ্চিত মারুফা আক্তার মায়ার। পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসি ও তার স্বজনরা।
‎জানা যায়, মারুফা আক্তার মায়া উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের দরিদ্র ভ্যানচালক মুরশিদুলের মেয়ে। হতদরিদ্র পরিবারের সন্তান মায়া ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে পড়ালেখা চালিয়ে আসছিল।

‎মারুফার বাবা জানান, ছোট থেকেই আমার মেয়ে পড়ালেখার প্রতি খুবই আগ্রহী। অধিকাংশ দিনই না খেয়ে স্কুলে যেত। পড়াশোনা ছাড়া তাদের কোনো চাহিদা নেই। নিজ মেধাগুণে এ পর্যন্ত আসতে পেরেছে। আমার সহায় সম্বল বলতে তেমন কিছুই নেই। ভ্যান চালিয়ে যে টাকা পাই তা দিয়ে মেয়েসহ পাঁচ সদস্যের পরিবারের সবার মুখের ভাত জোটাই। এ ছাড়া অসুস্থতার কারণে পরিবারের কিছু ঋণও আছে সেগুলোও এখন পরিশোধ করতে হবে। মেয়ের পরীক্ষার এমন ভালো রেজাল্ট শুনে যেমন খুশি লাগছে, আবার মেয়েকে টাকার অভাবে ভালো কলেজে ভর্তি করাতে না পেরে হতাশায় দিন কাটছে।

‎মায়া বলেন, ছোট থেকেই স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে ডাক্তার হয়ে মানুষের সেবা করব। কিন্তু এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলেও অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারব কি না যানি না। আমি পড়াশোনা করতে চাই।

‎প্রতিবেশীরা বলেন, আমাদের গ্রামের মেধাবী মেয়ে মারুফার বাবা একজন হতদরিদ্র ভ্যানচালক। তাদের সংসারে সর্বদাই অভাব লেগেই থাকে। এ কারণে মেয়েটার পড়ালেখা আগামীতে অনিশ্চিত হয়ে যাচ্ছে।

‎ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, মেয়েটি খুব কষ্ট করে লেখাপড়া চালিয়েছে। আমি তার ভবিষ্যৎ জীবনে সাফল্য কামনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park