1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী জনগণের কল্যানে ধর্মবর্ণ ভেদাভেদ রাখে না -মোঃ রেজাউল করিম নেছার।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী জনগণের কল্যানে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে মানুষের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। দুর্গাপূজা ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মিলনের প্রতীক। বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়। আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়াতে আমাদের নেতা জনাব তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন তাইকে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি মতো। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। শারদীয় দুর্গোৎসব পরিদর্শন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা কোলাগাঁও ইউনিয়নে উত্তর চাপড়ী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ এর আয়োজনে অনুষ্টিত দুর্গাপূজায় উপস্থিত হয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক পটিয়া কুসুমপুরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ্ব রেজাউল করিম নেছার এসব কথা বলেন।
বুধবার (১ অক্টোবর) রাতে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক পটিয়া কুসুমপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার পটিয়া উপজেলার কোলাগাঁও,জিরি,আশিয়া,কাশিয়াইশ, কুসুমপুরাসহ ইউনিয়ন এলাকার বিভিন পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের ভক্ত, মন্দিরের পূজারি, সেবায়েত, পুরোহিত ও উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন । এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জমির উদ্দিন মানিক,মোঃরবিউল হোসেন রবি
রবিউল হোসেন বাদশা, হারুন কাঁকন,নুর মোহাম্মদ, মোরাদ,শাহেদ মোহাম্মদ, বেলাল, জাহাঙ্গীর চৌধুরী, মোরশেদ ,ফরিদুল আলম, আবদুল শুক্কুর,,জসিম, আবদুল করিম, রবি মেম্বার, সেলিম হাসান, আবুল কাশেম মিয়া,সেওয়ার, হেলাল মেম্বার, পারভেজ মেম্বার, মনুম মেম্বার, ইছুপ বাঙ্গালী,নেজাম, নাছির, কুদ্দুস,কাদের, শাহাদাত ,কমল তালুকদার , লোকমান, শংকর বাবু,নুরুল ইসলাম,কায়সার, বাঁচা,শাখাওয়াত, মহিম, সুমন, নজরুল, ইলিয়াস, ইদ্রিস আলম, সাজ্জাদ,ফারুক, সোহেল রানা, বাহাদুর, পারভেজ, ইমন হোসেন,নাঈম, জামশেদ,নাঈম, পটিয়া উপজেলা ছাত্রদলের নেতা মো.হাবিবুর রহমান হাবিব,ফারুক, হাসান সিকদার, আনোয়ার,হৃদয়, আমান, সাইফুল, মারুফ,মহিউদ্দিন,শাহেদসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park