1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিএনপির ৩১ দফা প্রচারে ভালুকায় গণজোয়ার: কাচিনা ইউনিয়নে ১৪ হাজার মানুষের মাঝে উপহার বিতরণ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

ভালুকা (ময়মনসিংহ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ সর্বসাধারণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভালুকা উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম-এর ব্যক্তিগত উদ্যোগে কাচিনা ইউনিয়নের ১৪ হাজার মা, বোন ও সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার বিতরণ করা হয়।

উঠান বৈঠকে আলহাজ্ব মোর্শেদ আলম ও স্থানীয় নেতৃবৃন্দ ৩১ দফার গুরুত্ব তুলে ধরে জনগণের কাছে এর জনকল্যাণমূলক দিকগুলো ব্যাখ্যা করেন। এই বিপুল সংখ্যক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে বিএনপি এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করল।

অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপি, অত্র ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারই এই কর্মসূচির মূল লক্ষ্য এবং এমন জনসম্পৃক্ততা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park