1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

বানিয়াচং কাল্লাডোবা হাওর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞান এক যুবক উদ্ধার।

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

,

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ রাত ৯টা ৩০ মিনিটে, কালারডুবা ব্রীজ পার হয়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশের একটি হাওর থেকে উমেদনগর গ্রামের এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাওরের পাশ দিয়ে যাওয়ার সময় একদল মানুষ হঠাৎ করে লক্ষ্য করেন, হাওরের ভিতরে একজন যুবক অচেতন হয়ে পড়ে আছেন এবং তার হাত-পা বাঁধা। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

এখনো পর্যন্ত তার পরিচয় ও কীভাবে তিনি ওই অবস্থায় সেখানে গেলেন—তা জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তাকে অপহরণ করে নির্জন হাওরে ফেলে রেখে যাওয়া হতে পারে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park