1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুর খাল্লা উচ্চ বিদ্যালয়ে পাঠদান সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়ন, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে খাল্লা উচ্চ বিদ্যালয়ে পাঠদান সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়ন, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাল্লা উচ্চ বিদ্যালয়টি ১৯২৪ সালে মৌঃ আবদুল বারী প্রতিষ্ঠা করেন। শতবর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করে। এ বছরও যেখানে বোর্ডের ফলাফল ৬৮% সেখানে বিদ্যালয়ে ফলাফল ৭৬%। অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। খাল্লার কৃতি সন্তান নাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। তিনি তার বক্তব্যে বলেন, মানুষ মানেই শিক্ষিত মানুষ হওয়া নয়, মানুষ মানেই মানবিক মানুষ হওয়া। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন প্রতিষ্ঠান যদি আপনার সন্তানের ভালো ফলাফল করার দায়িত্ব ৬০ % নিতে পারে, আপনারা কেন ৪০% দায়িত্ব পালন করতে পারবেন না। সবায় সকল সন্তানদের ভালো ও মানবিক মানুষ হতে সহযোগিতা করব। আমরা সবায় মানবিক মানুষ হবো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ওয়ান ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান সজিব, সাউথ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলী আজাদ, প্রাইম ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মাইনুদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, শিক্ষক বিউটি আক্তার প্রমুখ।

পুরস্কার বিতরণের পুর্বে ক্ষুদে শিক্ষার্থীরা নূত্যে অংশগ্রহণ করে। নৃত্যের পর পরই মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park