1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে দাঁড়িপাল্লার হাল ধরলেন মহসিন, শুরু রাজনৈতিক জল্পনা ও কল্পনা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি রোমন হায়দার।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের হাল ধরেছেন মোহাম্মদ মহসিন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তিনি জল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
মোহাম্মদ মহসিন ছলিমাবাদ ইউনিয়নের পাইকারচর গ্রামের বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। এ নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করছেন—নকিবুল হুদা যে স্থিতিশীল ভোটব্যাংক তৈরি করেছিলেন, সেটি মহসিন কি ধরে রাখতে পারবেন।
বৃদ্ধ জনগোষ্ঠী থেকে শুরু করে যুব সমাজ পর্যন্ত ভোটাররা কৌতূহল প্রকাশ করছেন। “নকিবুল হুদা যেভাবে ভোটের মাঠ গরম রেখেছিলেন, মহসিন কি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়,” বললেন একজন স্থানীয় ব্যবসায়ী।
জামায়াতে ইসলামীও প্রচারণার মাধ্যমে মহসিনকে ভোটারদের কাছে পরিচিত করার কাজ শুরু করেছে। প্রার্থী নিজেও আশাবাদী, তিনি দলীয় সমর্থন ও জনমতের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের মর্যাদা ধরে রাখতে পারবেন।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক হাওয়া তাপমাত্রা বাড়ছে বাঞ্ছারামপুরে। ভোটাররা এখন কেবল প্রার্থীর দক্ষতা ও জনপ্রিয়তার দিকে নজর রাখছেন, এবং মহসিনের জন্য সেই পরীক্ষা শুরুর অপেক্ষা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park