1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রতিনিধি:মোহাম্মদ রোমন হায়দার

অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ অনুমান রাত ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামের সলফা টু ফেরীঘাট সড়কের ফতেহপুর কবরস্থানের পার্শ্ববর্তী ব্রিজের উপর।
অভিযানকালে পুলিশ দুই নারীকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। নাজমা বেগম (৫০), স্বামী: মোহাম্মদ আলী ওরফে মামুদ আলী, পিতা: মৃত মুন্তাজ আলী, মাতা: জহিরুন, সাং: বাটুলিয়া, ইউপি: সানোড়া, থানা: ধামরাই, জেলা: ঢাকা।
২। পাপড়ী আক্তার (২২), স্বামী: মোঃ রমজান আলী, পিতা: মোঃ আজাদ, মাতা: চায়না আক্তার, সাং: চেউরিয়া মন্ডলপাড়া, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক নির্মূলে পুলিশের এমন অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park