1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
মো রোমন হায়দার।

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও প্রাঙ্গণে সকাল ১০টা ৩০ মিনিটে এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রবিউল হাসান (ভূঁইয়া)। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাঈদা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ অলি আহাদ চৌধুরী এবং উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব শরীফুল ইসলাম।

এছাড়া বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব আবু জাফর তালুকদার ও টিম লিডার আব্দুল কাদের এর নেতৃত্বে ফায়ার ফাইটার জাকির হোসেন, খায়রুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্যান্য সদস্যরা অগ্নিকাণ্ড ও উদ্ধার বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে সচেতনতা, প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “সমন্বিত উদ্যোগই পারে দুর্যোগজনিত ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখতে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park