
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সাজিম মোল্যা
গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের সন্তান আরিফ শেখ নিজের গ্রামকে অন্য সবার চেয়ে আলাদা করে ভালোবাসেন। জন্মস্থান বাজুনিয়াতেই কেটেছে তাঁর শৈশব ও কৈশোরের অধিকাংশ সময়। তাই গ্রামের পরিবেশকে সুন্দর ও উন্নত করার লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
কাজ করতে গিয়ে জীবনের নানা চ্যালেঞ্জ ও হুমকির মুখোমুখি হলেও তিনি থেমে থাকেননি। এ পথচলায় তিনি অনেক জ্ঞানী মানুষের পরামর্শ পেয়েছেন, তবে বাস্তব অভিজ্ঞতায় দেখেছেন—পরামর্শ দেওয়া সহজ হলেও কাজে এগিয়ে আসতে অনেকেই পিছিয়ে থাকেন।
আরিফ শেখ বলেন, “একজন মানুষের পক্ষে একা কিছু করা সম্ভব নয়। পরিবর্তন আসবে তখনই, যখন আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসব। বাজুনিয়াকে বাঁচাতে হবে—মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের কালো হাত থেকে।”
তিনি বাজুনিয়ার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “আসুন আমরা আমাদের সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলি। বাজুনিয়াকে উপহার দেই একটি আদর্শ ও উন্নত সমাজ। ইনশাআল্লাহ, আমরাই পারবো