1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

বাজুনিয়ার আতঙ্ক ‘হাদী শেখ’: জমি দখল, হত্যা মামলা ও প্রশাসনিক ছত্রছায়ার অভিযোগ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের নাম উঠলেই স্থানীয়দের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত ভীত ও অসহায়। কারণ, এই গ্রামেই বাস করেন হাদিউজ্জামান ওরফে হাদী শেখ, যিনি স্থানীয়দের কাছে পরিচিত একজন কথিত ‘সন্ত্রাসী’ হিসেবে।

স্থানীয়দের অভিযোগ, হাদী শেখ বাজুনিয়া বিলে প্রায় ২০০ বিঘা সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে ঘের নির্মাণ করেছেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে হুমকি, হামলা এমনকি ‘রাতের আঁধারে গুম’ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করছেন অনেকে।

এই পরিস্থিতি চরমে পৌঁছে যখন বাজুনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জাকারিয়া তার অন্যায়ের প্রতিবাদ করেন, তখন প্রকাশ্য দিবালোকে খুন হন। জাকারিয়ার হত্যার ঘটনায় এখনও পর্যন্ত সঠিক বিচার হয়নি বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, হাদী শেখের নামে গোপালগঞ্জ, বাড্ডা, পল্টনসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও, ঢাকায় বৈষম্যছাত্র আন্দোলনে সরাসরি হামলা, ককটেল বিস্ফোরণ, স্টেট ভাঙচুর ও গাছ কাটা মামলার আসামিও তিনি।

হাদী শেখের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ থাকলেও, তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয় সূত্রের দাবি, হাদী শেখ গোপালগঞ্জ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে নিয়মিত আইনের হাত থেকে পার পেয়ে যাচ্ছেন। একাধিকবার সদর থানার ওসি মীর সাজেদুল ইসলাম এবং ডিবি পুলিশ তাকে গ্রেফতার করলেও, রহস্যজনকভাবে ছাড়া পেয়ে যান।

এক গোপন কথোপকথনে হাদী শেখ নিজেই দাবি করেন,

> “টাকা থাকলে সবকিছুই সম্ভব। আমি সব দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখি—বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কেউই বাদ নেই। আমি এখন ডোনার। পুলিশ, সাংবাদিক—সবকিছুই টাকা দিয়ে কেনা যায়। আমার নামে ৫০০ মামলাই থাকুক, কিছু করতে পারবে না।”

এদিকে, গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপর হামলার ঘটনায়ও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

হাদী শেখের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে জেলা পর্যায়ের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, যার মধ্যে উল্লেখযোগ্য নাম জেলা সভাপতি মাহবুব আলী খান। স্থানীয়রা মনে করেন, রাজনৈতিক ছত্রছায়ায় তিনি দাপটের সঙ্গে সবকিছু চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে গোপালগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park