1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাগেরহাট -১ আসনে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন। প্রেস ব্রিফিং, এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপুর ধন্যবাদ জ্ঞাপন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

মামুন মোল্লা , মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট-১ আসনে ( মোল্লাহাটসহ) শারদীয়

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী শেখ ওয়াহিদুজ্জামান দীপু সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৫ টায় মুক্তিযোদ্ধা ভবনে দিপুর ব্যাক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীপু বলেন, সকল ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি স্থানীয় পূজা উদযাপন কমিটি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তার চ্যালেঞ্জের মধ্যে পড়লেও, এবারে দুর্গাপূজার আয়োজন বর্ণাঢ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর সহযোগিতায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

তিনি‌ আরো বলেন, এবারের পূজা মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ এবং ভ্রাতৃত্ব বোধ স্পষ্ট হয়েছে। এবারের দুর্গাপূজা আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বাগেরহাট-১ আসনের তিন‌ উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারির পক্ষ থেকে বাগেরহাটের সকল জনগণ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আশা করি অদুর ভবিষ্যতে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে আগামী বছরগুলোতেও দুর্গাপূজা এভাবে সফলতার সাথে পালিত হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা শেখ শহীদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ শরিফুজ্জামান শিমুল, উদয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল, যুবদল নেতা রেজা সিকদার, মঈনুল ইসলাম, রাসেল খান, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিব, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন শেখ ফুরকান, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান পলাশ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park