1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাগেরহাটে আসন পুনরুদ্ধারে রিট দাখিল।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মামুন মোল্লা, মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি।

জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেটকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট আবেদন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক রিট দাখিল করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে ব্যারিস্টার জাকির হোসেন (রিট নং ১৫৫৩৭)। অপর রিটটি দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল (রিট নং ১৫৫৫২)।

ব্যারিস্টার জাকির হোসেন জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটে চার আসনের পরিবর্তে তিন আসন রাখার প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি ও স্থানীয়রা আন্দোলন চালিয়ে আসছিলেন। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে তিন আসন বহাল রাখা হয়।

নতুন আসন বিন্যাস

বাগেরহাট-১ : সদর, চিতলমারী, মোল্লাহাট

বাগেরহাট-২ : ফকিরহাট, রামপাল, মোংলা

বাগেরহাট-৩ : কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা

পূর্বের আসন বিন্যাস

বাগেরহাট-১ : চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট

বাগেরহাট-২ : সদর, কচুয়া

বাগেরহাট-৩ : রামপাল, মোংলা

বাগেরহাট-৪ : মোরেলগঞ্জ, শরণখোলা

স্থানীয়দের দাবি, চারটি আসন বহাল রাখার জনপ্রত্যাশাকে নির্বাচন কমিশন উপেক্ষা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park