1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর ৮৮-৪ আসনের জননেতা এস. এম. মশিয়ার রহমান মশি ত্যাগ, সংগ্রাম আর নেতৃত্বের প্রতীক।

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

যশোর অভয়নগর উপজেলার প্রতিনিধিঃ আল মামুন গাজী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ইতিহাস মানেই ত্যাগ, সংগ্রাম আর আত্মোৎসর্গের এক অনন্য কাহিনি। সেই কাহিনির অগ্রভাগে নিরন্তর নেতৃত্ব দিয়ে আসছেন দেশনায়ক তারেক রহমানের নিবেদিতপ্রাণ সহযোদ্ধা, যশোরের রাজনীতির বলিষ্ঠ কণ্ঠস্বর জননেতা এস. এম. মশিয়ার রহমান মশি।

১৯৭৯ সাল থেকে আজ পর্যন্ত চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতিকে নিজের জীবনের মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছেন। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক সমৃদ্ধির চিন্তা—সবকিছুই তিনি ত্যাগ করেছেন কেবল দলের পতাকা উঁচিয়ে রাখার জন্য।

রাজনীতির প্রতিটি আন্দোলন-সংগ্রামে, প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে এস. এম. মশিয়ার রহমান মশি ছিলেন সামনের সারিতে। বারবার কারাবরণ, নির্যাতন, মামলার পর মামলা—কিছুই তাকে দমাতে পারেনি। বরং প্রতিটি জেলযাত্রাই যেন তাকে আরও দৃঢ় করেছে, আরও প্রখর করেছে তাঁর বিশ্বাসকে—বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রমাণ করেছেন, বিএনপির প্রতি তাঁর ভালোবাসা নিছক রাজনীতির হিসাব নয়; এটি তাঁর রক্তে, তাঁর চেতনায়।

সহযোদ্ধারা বলেন, “মশিয়ার রহমান এমন এক নেতা, যিনি নিজের পরিবারকে যতটা সময় দেননি, তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন নেতা-কর্মীদের পাশে থেকে—তাদের সুখ-দুঃখে, জেলখানায়, রাস্তায়, আন্দোলনের ময়দানে।”

তিনি বিশ্বাস করেন—নেতা মানে কেবল বক্তৃতা নয়; নেতা মানে মানুষের পাশে থাকা, তাদের সঙ্গে থাকা, তাদের ভালো-মন্দ ভাগ করে নেওয়া।

অভয়নগর-বাঘারপাড়া অঞ্চলের মানুষের কাছে এস. এম. মশিয়ার রহমান মশি এখন কেবল একজন রাজনীতিক নন, তিনি এক ত্যাগ, সততা, সাহস ও নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিনের সংগ্রামী জীবন তাঁকে মানুষের হৃদয়ে স্থান দিয়েছে এমনভাবে, যা অর্জিত হয় ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে—নয় কোনো সুযোগের রাজনীতি দিয়ে।

আজ যখন সারা দেশের মানুষ গণতন্ত্রের জন্য আবারও নতুন করে জেগে উঠেছে, তখন যশোর-৮৮/৪ আসনের জনতা একবাক্যে বলছে—
“আমরা ধানের শীষের প্রতীকেই ভোট দিতে চাই, আমরা দেখতে চাই আমাদের প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন এস. এম. মশিয়ার রহমান মশি কে জাতীয় সংসদের আসনে।”

জনতার আশা—এই সংগ্রামী নেতার নেতৃত্বে যশোর-৮৮/৪ আসনে নতুনভাবে শুরু হবে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি।

মশিয়ার রহমানের জীবনের প্রতিটি অধ্যায় এখন বিএনপির ইতিহাসেরই অংশ।
এবং আজ সময় এসেছে এই নিবেদিতপ্রাণ নেতাকে জাতির মঞ্চে দাঁড় করানোর—ধানের শীষের পতাকা হাতে নিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার।

জনতার কণ্ঠে এখন একটাই স্লোগান

ধানের শীষ চাই, মশিয়ার রহমানকে অভয়নগর,বাঘারপাড়ার এমপি হিসাবে দেখতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park