1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে সেনা কমান্ডারের পূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার বিতরণ।

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

রিপোর্টোরঃ মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি :

বাঁশখালীতে সেনাবাহিনীর ১০ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান (এএফডব্লিউসি, পিএসসি, জি) এর নেতৃত্বে সেনা সদস্যরা সারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ করেন। আজ বুধবার দুপুরে তিনি বাঁশখালীর নাপোড়া শেখেরখীল সর্বজনীন কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল স্তরের নিরাপত্তা কার্যক্রম চলমান রয়েছে। বিগত বছরের ন্যায় এ বছরও সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সম্মিলিত জোরদার নজরদারি ও টহল কার্যক্রম বিদ্যমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর কর্মকর্তারা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন। তিনি এ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সকলের সাথে আলোচনা করেন। সবশেষে মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও পুরোহিতদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের দায়িত্বরত ইউনিট অধিনায়ক, অফিসারবর্গ, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রমুখ।
ছবি ক্যাপশন, বাঁশখালীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park