1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে গাঁজাসহ এক ব্যক্তি আটক, ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালী পৌরভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ মুজিবুর রহমান (৫৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (১৩ মে ২০২৬) রাতে অভিযান পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় রুহুল্লাহাট এলাকা থেকে মোঃ মুজিবুর রহমানকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী (আকন)।
এ সময় মোঃ মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানের সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park