1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ২৭ ডিসেম্বর, শনিবার বিকেল ৪ টা হইতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারী আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ইসলামী আন্দোলন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এবি পার্টির উপজেলা আহ্বায়ক ফজর আলী, উপজেলা প্রশাসন স্কুল- শিশু কানন ফুলবাড়ীর অধ্যক্ষ হাবিবুর রহমান, ফুলবাড়ী বণিক সমিতির সহসভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। মাদক চোরাচালান ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ জনতা সমন্বয়ের মাধ্যমে কাজ করার গুরুত্ব উঠে আসে এ সভায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park