
মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর রোববার দুপুর ২টায় উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।