1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ী উপজেলা যুবদল এর আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

০৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ রোকনুজ্জামান লাকু
(ফুলবাড়ী) উপজেলা প্রতিনিধি,

সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শনিবার (০৬ ডিসেম্বর, ২০২৫) ফুলবাড়ী উপজেলা যুবদল এর আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ফুলবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল খালেক এ সময় উপস্থিত ছিল, ফুলবাড়ী উপজেলা যুবদল এর সদস্য সচিব অপূর্ব লাল সেন, যুগ্ম আহ্বায়ক, মোঃ ফরহাদ হোসেন টুকু, মোঃ আপেল মন্ডল, সহ উপজেলা যুবদল এর নেতৃবৃন্দ ।

শনিবার আসরের নামাজের পর এই মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং তাকে সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ ফরিয়াদ জানানো হয়।
উপজেলা যুবদল এর আহ্বায়ক আব্দুল খালেক বলেন, “আমরা আজ একত্রিত হয়েছি আমাদের প্রিয় দেশনেত্রীর রোগমুক্তি কামনায়। গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম করা এই নেত্রী বর্তমানে অসুস্থ। আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া চাই।”
মোনাজাতে ফুলবাড়ী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park