1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

শনিবার ১ নভেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা সমবায় অফিস। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১১ টা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার বিধু ভূষন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মমিনুর রহমান, সিভিডিবি প্রকল্পের বড়ভিটা সার্বিক গ্রাম উন্নয়নের গ্রামকর্মী আব্দুল কাইয়ুম। এসময় ২০২৪-২৫ অর্থবছরে ফুলবাড়ী উপজেলায় সর্বোচ্চ সরকারি রাজস্ব ও সিডিএফ প্রদানকারী তিনটি সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। ১ম, ২য় ও ৩য় পুরস্কার অর্জন করে গংগারহাট সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং তালুক শিমুলবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park