1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ/২০২৬ উপলক্ষে বালক বালিকা দলের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টার:

শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশে উৎসাহিত করতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদকে সামনে রেখে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং উইমেন ইনিশিয়েটিভ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলআরপি-৫২ এর বাস্তবায়নে এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বিকেল সাড়ে তিনটায় বড়ভিটা উচ্চ বিদ্যালয় ফুটবল দল বনাম উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে।

খেলায় বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল ১/০ গোলে জয়লাভ করে এবং সাড়ে চারটায় বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালক ফুটবল দল এবং শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালক দল দুই/এক গোলে জয়লাভ করে।

খেলা ঘিরে মাঠে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়েরা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) নাজমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ সংস্থাটির প্রতিনিধিরা।

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দলগত চেতনা বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park