
মোঃ আব্দুল জলিল পারভেজ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ অক্টোবর, সোমবার দুপুর ২ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা। ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ অক্টোবর এমপিও ভুক্ত বেসেরকারি শিক্ষকদের সমাবেশে শিক্ষকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষকরা ২০ শতাংশ বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র ঘোষিত কর্মবিরতি চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলার কাচারী মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা লিয়াজো কমিটির আহ্বায়ক শরীফ উদ্দিন মিয়া, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা লিয়াজো কমিটির সদস্য সচিব মোর্শেদ আলম, কুঠিবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী সেকেন্দার আলী, ভাঙ্গামোড় দাখিল মাদরাসার সুপার ইসমাইল হোসেন, বড়লই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন খন্দকার, অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, কুঠিবাড়ী মডার্ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী মঈন উদ্দিন সেলিম, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রমিজুল হক। সভাটি সঞ্চালনা করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আরাবুর রহমান।