
মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ
ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর সাড়েপাঁচটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আব্দুল্লাহ্ বাজারে ফুলবাড়ী সদর ইউনিয়নের ৪নং কুটিচন্দ্রখানা ওয়ার্ড বিএনপির আয়োজনে ও বিএনপির ওয়ার্ড সভাপতি সাহাজাহান আলীর সভাপতিত্বে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শতাধিক দুস্থ নারী/পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সিনিয়র সাংবাদিক শাহীনুর রহমান শাহীনের সঞ্চালনায়,
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, ছাত্র ও যুবনেতা শামসুজ্জামান হাসু,যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন,ফুলবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন মুন্না ও ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোবায়দুল হকসহ আরো অনেক।