1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুনামেন্ট-২০২৫ এর উদ্বোধন।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

“মাদক কে না বলি,মাঠে গিয়ে ফুটবল খেলি” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুনামেন্ট-
২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর বিকেল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বজরের খামার চন্দ্রখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রিদান ফার্মেসীর সার্বিক সহযোগিতায়,শুভ মোবাইল সার্ভিসিং-এর সৌজন্যে, সচেতন যুব সংঘের আয়োজনে মরহুম রাজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়।

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে, উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুটিবাড়ী মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারি মৌলভি শিক্ষক ও সচেতন যুব সংঘের সভাপতি মাওঃ মোঃ মঈন উদ্দিন মিয়া (সেলিম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস টেলিভিশনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)।আলো উপস্থিত ছিলেন, সচেতন যুব সংঘের সহ-সাধারণ সম্পাদক শ্রী সুমন চন্দ্র সেন, কোষাধক্ষ্য গালিব রহমান, সদস্য আলামিন, আকাশ,ছামিউল,আদম আলী,সজিব সহ আরো অনেকে।

আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, বড়ভিটা খেজুরের তল ফাইটার্স ফুটবল দল বনাম জেলেপাড়া কিং স্টার ফুটবল দল।

খেলায় বড়ভিটা খেজুরের তল ফাইটার্স ফুটবল দল জেলেপাড়া কিং স্টার ফুটবল দলকে ১/০ গোলে জয়লাভ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park