1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সাসনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ অক্টোবর, বুধবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এরপর বিদ্যালয়টির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাসান আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম, ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল্যাহ্ আল হাসানসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও সূধীজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park